সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কানাইঘাটের কৃষকদের মাঝে ভর্তুকিতে বেড প্লান্টার বিতরণ

News Room
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৯:৪০ অপরাহ্ণ
কানাইঘাটের কৃষকদের মাঝে ভর্তুকিতে বেড প্লান্টার বিতরণ

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় ৫ টি কৃষক গ্রুপে ৫ টি বেড প্লান্টার ৭০% ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়।

বৃহস্পবিার (১৩ মার্চ) সকালে কানাইঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্ট প্রজেক্ট এর বেড প্লান্টার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়৷

উক্ত বেড প্লান্টার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার,তানিয়া আক্তার,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি, এম এ হান্নান, উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর এর অফিসার,হায়দার আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

For more information

আরো দেখুন