সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানী মেডিকেলের আউটডোরে তালা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা

News Room
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ০২:২৬ অপরাহ্ণ
ওসমানী মেডিকেলের আউটডোরে তালা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভের পাশাপাশি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে তালা দিয়েছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের আউটডোরে তালা দেন তারা। এ সময় ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ডাক্তার পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা তা যাতে বিলম্ব না করা হয়।

ইন্টার্ন চিকিৎসকরা আরোও বলেন, বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত হাসপাতালের আউটডোরে তালা দেওয়া থাকবে। এসময় আউটডোরের সকল সেবা বন্ধ থাকবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকরা।

For more information

আরো দেখুন