সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

News Room
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ০৫:২৫ অপরাহ্ণ
সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

 সুনামগঞ্জ প্রতিনিধি: ঈদ আসলেই দেখা যায় সিলেটের মার্কেটগুলো ভারতীয় পোশাকে সয়লাভ। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোরাচালান চক্র। বৃহস্পতিবার ধরা পড়লো ভারতীয় কাপড়ের বিশাল একটি চালান।

সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় কসমেটিক্সের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন তাহিরপুরের চারাগাঁও সীমান্তে ওই চালান জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল বৃহস্পতিবার ভোররাতে এক অভিযানে জঙ্গলবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কাপড় ও কসমেটিক্সের চালান জব্দ করে। জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে- ৫ হাজার ১২৭টি শার্ট পিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০ হাজার ৪৩০ মিটার পাঞ্জাবির কাপড়, ৯ হাজার পিস স্কিন সানরাইজ ক্রিম। জব্দকৃত এসব মালামালের মূল্য ১ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

 

For more information

আরো দেখুন