সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পুড়িয়ে মহড়া

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:১৯ অপরাহ্ণ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পুড়িয়ে মহড়া

স্টাফ রিপোর্টারঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এবিসি এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় দুর্ঘটনার এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার উদ্বোধক ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া। মহড়ায় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক ছাড়াও ফায়ার সার্ভিস, বিমান, নৌ ও সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স অংশ নেয়।

বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, দুর্ঘটনা মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন। তাই বছরে একবার এমন মহড়ার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট সংস্থা ও দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা এবং সমন্বয় বৃদ্ধি পায়, যা জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion