সিলেট , ,

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি তারেক কালামের ইন্তেকাল

News Room
প্রকাশিত February 3, 2025, 08:14 PM
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি তারেক কালামের ইন্তেকাল

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি তারেক কালাম হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

তার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  ও সিলেট বিভাগী টিম প্রধান শাহজাহান সেলিম বুলবুল।