সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

‘দেশে খাদ্যের চাহিদায় বিরাট ভূমিকা রাখছে সুনামগঞ্জ’

News Room
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
‘দেশে খাদ্যের চাহিদায় বিরাট ভূমিকা রাখছে সুনামগঞ্জ’

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে উপজেলার কলকলি ইউনিয়নের ঘিপুরা গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোমের এতে বক্তব্য দেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া।

শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। এসময় এলাকার জনপ্রতিনিধিরাসহ কৃষকেরা উপস্থিত ছিলেন।সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল তাঁর বক্তব্যে বলেন, সুনামগঞ্জ একটি কৃষি সমৃদ্ধ জেলা। এ জেলার বোরোধান দেশের খাদ্যে চাহিদায় বিরাট ভূমিকা রাখছে। একদিকে যেমন আমাদের লোকজন বাড়ছে, অন্যদিকে আমাদের কৃষি জমি কমছে। বাড়তি জনসংখ্যাকে খাদ্যের জোগান দিতে আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রের কোন বিকল্প নেই। বোরো ধান চাষাবাদে আধুনিক পদ্ধতির কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সহজে এবং কম খরচে ধান রোপণ করা সম্ভব। এতে করে অনেকাংশে কৃষি ব্যয় কমে আসবে।