সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রুস্তমপুর ক্রিকেট বোর্ডের আব্দুল বাতেন তৃতীয় গোল্ডকাপ সমাপনী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

News Room
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ০২:০৭ অপরাহ্ণ
রুস্তমপুর ক্রিকেট বোর্ডের আব্দুল বাতেন তৃতীয় গোল্ডকাপ সমাপনী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সীমান্তিক জনপদ পর্যটনের গর্ভধারিনী গোয়াইনঘাট উপজেলা সর্ববৃহৎ সংগঠন রুস্তমপুর ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ৩৬-তম আসরের আব্দুল বাতেন তৃতীয় গোল্ডকাপ সমাপনী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় গ্রামের সবুজ প্রকৃতিতে মনমুগ্ধকর দৃশ্যে উৎসবমুখর পরিবেশে ঝমকালো আয়োজনে কুনকিরি ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচের উদ্বোধক রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, অবিভক্ত রুস্তমপুর ইউপির শিক্ষিত তরুণ যুব সমাজ নিয়ে ১৯৯৪ সালে গঠিত রুস্তমপুর ক্রিকেট বোর্ড রুস্তমপুর বাসীর আবেগ ভালবাসা ঐতিহ্যের প্রতীক।তিনি বলেন, ক্রিকেট শিক্ষিত ও ভদ্রদের খেলা। এই খেলা থেকে খেলোয়াড়রা ভালো কিছু অর্জন করবে এটাই প্রত্যাশা। অংশগ্রহণকারী দলের খেলোয়াড় আর কর্তৃপক্ষের সঠিক নির্দেশনায় বজায় থাকবে রুস্তমপুর ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের লালিত ঐতিহ্য।পরে তিনি অংশগ্রহণকারী প্রত্যেক দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্যে দিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধনী ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন। খেলায় উপজেলার মোট ৩২টি টিম অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে খলামাধব মেঘনা স্পোর্টিং ক্লাব বনাম ইলেভেন স্টার কুরিখলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

রুস্তমপুর ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকির আহমদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রুস্তমপুর ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফয়জুল হাসান, জাকারিয়া ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক আজমান শরীফ, মেম্বার মুজিবুর রহমান, সদস্য শফিকুর রহমান, মুসাহিদ আলী, বদরুজ্জামান, শামীম আহমদ, শিব্বির আহমদ ও বর্তমান সদস্যবৃন্দ।

 

For more information

আরো দেখুন