সিলেট , ,

ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

News Room
প্রকাশিত December 28, 2024, 12:16 PM
ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সারিঘাট বাজারের পাশে দক্ষিণ সারিঘাটে ডোবা থেকে একজন অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া গেছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি, শনাক্তকরণে কাজ করছে পুলিশ।

 

For more information

আরো দেখুন