স্টাফ রিপোর্টার: জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বৈষম্যহীন সমাজ বিনির্মান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গণে থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান বিপ্লবোত্তর মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় ৩১ দফা ঘোষণা করেছেন। সর্বস্তরের মানুষের কাছে এই ৩১ দফা পৌছে দিতে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখনো চলমান। একটি সুষ্ঠূ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশ ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চলমান সকল ষড়যন্ত্র মোকাবিলায় জিয়া মঞ্চের প্রতিটি সৈনিককে প্রস্তুত থাকতে হবে। তিনি শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কানাইঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জিয়া মঞ্চ সিলেট জেলা যুগ্ম আহবায়ক মোঃ দুলাল আহমদের সভাপতিত্বে ও জিয়া মঞ্চ নেতা শামীম আহমদের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মোঃ সাহেদ আহমদ, সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ শামীম আহমদ বেলাল, মোঃ আমির আলী, সদস্য মোঃ সুজন মিয়া, রেজওয়ান শিকদার, জেলা জিয়া মঞ্চের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, মহানগর জিয়া মঞ্চের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মেহেদী হাসান রানা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চ নেতা শাহীন আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কানাইঘাট পৌর বিএনপি নেতা মো. শমসের আলম, জিয়া মঞ্চ নেতা এখলাস উদ্দিন, শামীম আহমদ, জামাল উদ্দিন, রুবেল আহমদ, রাতুল আহমদ, শামীম আহমদ, শামস উদ্দিন, সুহেল আহমদ, আশিকুর রহমান, বোরহান উদ্দিন রানা, মোস্তফা কামাল, আবুল কাশেম, তারেক আহমদ, রুহুল আমিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূর আহমদ।
কর্মীসভা শেষে শাহীন আহমদ চৌধুরীকে সভাপতি, শামীম আহমদকে সাধারণ সম্পাদক ও মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা জিয়া মঞ্চ এবং এখলাছ উদ্দিনকে সভাপতি, রুবেল আহমদকে সাধারণ সম্পাদক ও সুহেল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কানাইঘাট পৌর জিয়া মঞ্চের আংশিক কমিটি অনুমোদন প্রদান করা হয়। আগামী ২ মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
For more information
আরো দেখুন|
Summary
Article Nameবৈষম্যহীন সমাজ বিনির্মান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান"
Descriptionসেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বৈষম্যহীন সমাজ বিনির্মান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত
Author
Sylheter Awaz
Publisher Name
Sylheter Awaz
Publisher Logo