সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

News Room
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৭:১৬ অপরাহ্ণ
পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

আওয়াজ ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। এছাড়া ডিএমপি কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ৭ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একইসঙ্গে সেই সময়কার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এর পরই আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়।

 

For more information

আরো দেখুন|