সিলেট , ,

সৌদিতে কনসার্ট করবেন জেমস

News Room
প্রকাশিত November 19, 2024, 09:09 PM
সৌদিতে কনসার্ট করবেন জেমস

আওয়াজ ডেস্ক: সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো দেশটিতে কনসার্ট করবেন নগরবাউল জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন নগরবাউল ব্যান্ডের গিস্টারিস্ট সুলতান রায়হান খান। তিনি জানান, আগামী ২০ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে জেমস ও তার দল। ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে কনসার্টটি। রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। ২০১৮ সালে দেশটির বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়, খুলে দেয়া হয় সিনেমা হলগুলো। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির। সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। সেখানে এসব দেশের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে। আয়োজনের অংশ হিসেবেই বাংলাদেশে অংশ নেবেন জেমস।

 

 

For more information

আরো দেখুন|