সিলেট , ,

কানাইঘাটে ছুরিকাঘাতে খুন ১ ছাত্রদল নেতা

News Room
প্রকাশিত November 18, 2024, 07:06 PM
কানাইঘাটে ছুরিকাঘাতে খুন ১ ছাত্রদল নেতা

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে খুন হয়েছেন এক ছাত্রদল নেতা। নিহত মো. আব্দুল মুমিন (২৮) কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরে রাজু আহমদ নামে তার বন্ধুর ক্ষুরের আঘাতে অধিক রক্তক্ষরণে তিনি মারা যান। অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে। পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরের পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

For more information

আরো দেখুন|