সিলেট , ,

শেখঘাটে রেফ্রিজারেটর বিস্ফোরণ, আহত ৭

News Room
প্রকাশিত November 14, 2024, 04:34 PM
শেখঘাটে রেফ্রিজারেটর বিস্ফোরণ, আহত ৭

স্টাফ রিপোর্টার: নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে রেফ্রিজারেটর বিস্ফোরণ হয়ে পথচারীসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জিতু মিয়ার পয়েন্টে স্বাদ অ্যান্ড কোম্পানির একটি দোকানে ঘটনাটি ঘটে। জানা যায়, জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন স্বাদ অ্যান্ড কোম্পানির একটি দোকানের বাইরে থাকা দুটি রেফ্রিজারেটর বিস্ফোরণ হয়। এ সময় দোকানের কর্মচারী ইমন (১৮) নামে একজন আহত হন। বাকিরা পথচারী ও সিএনজি চালক। দোকানের সামনে থাকা একটি সিএনজিও বিস্ফোরণের বিকট শব্দে ভাঙচুর হয়ে যায়। এবং আশে-পাশের আরও কয়েকটি দোকানও বিকট শব্দের কারণে দোকানে থাকা কাঁচ জাতীয় মালামাল ভেঙে গুঁড়োগুঁড়ো হয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

For more information

আরো দেখুন|