কানাইঘাট প্রতিনিধি: শান্তি-শিক্ষা ও সংস্কৃতি বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের একঝাঁক সচেতন তরুণের নেতৃত্বে ‘লক্ষীপ্রসাদ ফাউন্ডেশন’ নামে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবামূলক, শিক্ষা ও সংস্কৃতিকেন্দ্রিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সুজন আমিনকে সভাপতি ও রুমান আহমদকে সাধারণ সম্পাদক করে ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহান আহমদ চৌধুরী ২০২৪/২৫ সেশনের আংশিক কমিটি অনুমোদন করেন। এ ছাড়া ০৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাহমান আবির , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইরুল আইয়াম। সদস্য কয়েছ আহমদ, আরিফুল ইসলাম নাইম,জাহাঙ্গীর মোহাম্মদ ।