সিলেট , ,

ভারতীয় চিনি জব্দ করলো শাহপরাণ থানাপুলিশ

News Room
প্রকাশিত October 24, 2024, 01:32 PM
ভারতীয় চিনি জব্দ করলো শাহপরাণ থানাপুলিশ

স্টাফ রিপোর্টার:  সিলেট মহানগরীর মুরাদপুর বাজার সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চিনির চালান জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানাপুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার সময় চিনির চালানটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, একটি ট্রাকে ১৩ হাজার ১৮১ কেজি ভারতীয় চিনি ২৬৯টি বস্তায় করে পাচার করছিল চোরাকারবারিরা। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় চোরাচালানের সাথে জড়িত ট্রাকের চালককে আটক করে পুলিশ। আটককৃত চালক রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪২)। চালক জানায় জব্দকৃত চিনির মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার বালিপাড়া গ্রামের মড়া মিয়া ওরফে হাবিবুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৪৫)।

 

For more information

আরো দেখুন|