সিলেট , ,

সিলেটে দুই কোটি টাকার দেশি-বিদেশী পণ্য জব্দ

News Room
প্রকাশিত October 20, 2024, 07:32 PM
সিলেটে দুই কোটি টাকার দেশি-বিদেশী পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় শাড়ি, ৩২১ বোতল মদ, ২ টি মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৮ টি নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য- ২ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন,ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

For more information

আরো দেখুন|