আওয়াজ ডেস্ক: হজরত শাহ মীর (র.) শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সমিতির শাহী ইদগাহস্থ অস্থায়ী কার্যালয়ে মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ডা. মোস্তফা আহমদ আজাদ মাদানি’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০২৪-২৬ সালের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদকে সভাপতি ও মো. শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি ডা. মোস্তফা আহমদ আজাদ ( মাদানি), সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ আহমদ, বিপ্লব দেব ও মাসুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান ও মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মোহাম্মদ মিলাদ হোসেন, প্রচার সম্পাদক দেলওয়ার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মো. জুয়েল আহমদ, অফিস সম্পাদক মো. মহসিন আহমদ, নির্বাহী সদস্য আসাদ আহমদ, মোহাম্মদ এজাজুল হক নবীন ও আকতার হোসেন।
For more information
আরো দেখুন|