সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুই বাস মুখোমুখি, প্রাণ গেল ৫ জনের

News Room
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ
দুই বাস মুখোমুখি, প্রাণ গেল ৫ জনের

আওয়াজ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহণ ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

 

For more information

আরো দেখুন|