সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাটে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী

News Room
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ০১:৫৬ অপরাহ্ণ
গোয়াইনঘাটে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী।

শুক্রবার,ও শনিবার গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত এলাকা পর্যন্ত ঘুরেঘুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, ১ ম যুগ্ম আহবায়ক খালেদ আহমদ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুল করিম মনির, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহীন, উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস,আং ছালাম উপজেলা বিএনপির বিএনপি এবং ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।

এছাড়া মণ্ডপের পূজারী, পুরোহিত, পূজা কমিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ও, মন্দিরের শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন করেন।

 

For more information

আরো দেখুন|