রাজধানীর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় তাসনিম জাহান আইরিন (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি বাড্ডা এলাকায় নেক্সট বেঞ্চার নামে তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।
সিলেটের শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সম্প্রতি ঢাকায় গিয়ে এই চাকরি নিয়েছিলেন তাসনিম জাহান।
এ ঘটনায় তানসিমের বড় বোন নুসরাত জাহান আহত হয়েছেন। তিনিও নেক্সট বেঞ্চার নামের ওই প্রতিষ্ঠানে চাকরি করেন।
তাসনিম ও নুসরাত বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী গ্রামের এসএম সাইফুল আলমের মেয়ে। মিরপুরের পল্লবীর পলাশনগরে পরিবারের সঙ্গে থাকতেন তারা।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা বলেন, বুধবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে দুই বোন মধ্য বাড্ডায় প্রগতি সরণি পার হচ্ছিলেন। এ সময় আকাশ পরিবহনের দুটি বাস একটির সঙ্গে আরেকটি প্রতিযোগিতা করছিল। একটি বাসের ধাক্কায় তাসনিম ঘটনাস্থলেই মারা যান। তাঁর বড় বোন নুসরাতকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দুটি বাস জব্দ এবং একটি বাসের চালককে আটক করা হয়েছে বলে।
তাসনিমের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
For more information
আরো দেখুন|