সিলেট , ,

সুনামগঞ্জে ইউপি সদস্যের বি রু দ্ধে ধ র্ষ ণে র অভিযোগ

News Room
প্রকাশিত October 3, 2024, 03:59 PM
সুনামগঞ্জে ইউপি সদস্যের বি রু দ্ধে ধ র্ষ ণে র অভিযোগ

আওয়াজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠেছে এক ইউপি সদসস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে শহরের পৌরবিপণির একটি অফিসে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ওই নারী।

এ সময় অভিযুক্ত গৌরারং ইউনিয়ন পরিষদের সদস্য মমিন মিয়াকে গ্রেফতারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৬ সেপ্টেম্বর তার শিশু সন্তানকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার কথা বলে তাকে প্রতিবেশীর ঘরে ডেকে নিয়ে যান ইউপি সদস্য মমিন মিয়া। এসময় ঘরের মালিক ও তার স্ত্রী বাহির থেকে দরজা আটকিয়ে চলে গেলে ইউপি সদস্য মুমিন মিয়া জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করেন তিনি।

এদিকে এই ঘটনায় ইউপি সদস্য মুমিন মিয়া ও অভিযুক্ত দম্পতিকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারী।
অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সদর থানার ওসি নাজমুল হক।

অভিযোগের ব্যাপারে জানতে ইউপি সদস্য মমিন মিয়াকে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

For more information

আরো দেখুন|