সিলেট , ,

স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

News Room
প্রকাশিত September 28, 2024, 01:50 PM
স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

আওয়াজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আল-ফয়সালকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। স্থানীয় থানাপুলিশের সহায়তায় র‍্যাব-৯ একটি টিম শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলাশহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করে।

 

আল-ফয়সাল মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে। তাকে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আদালতে নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতারে বিষয়টি একটি ই-মেইলে নিশ্চিত করেছে র‍্যাব-৯ এর মিডিয়া সেল।

জানা যায়, ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

 

For more information

আরো দেখুন|