স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৭০ জন রোগীর কক্লিয়ার ইমপ্লান্টের সফল প্রতিস্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ এক অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্টানে কক্লিয়ার ইমপ্লান্ট সিওমেক এর কার্যক্রম সম্পর্কে বর্ননা করেন কর্মসূচি পরিচালক ও ইএনটি হেড-নেক সার্জারি বিভাগের প্রধান ডা. নূরুল হুদা নাঈম।
তিনি বলেন, ২০২২ সালের মে তে প্রথম অপারেশন শুরু হয়, এ পর্যন্ত ৭০ জনের কানে সফল ভাবে সার্জারী সম্পন্ন হয়েছে। তিনি জানান অনেক প্রতিবন্ধকতা সত্বেও ইএনটি বিভাগের ঐকান্তিক প্রচেষ্টায় কার্যক্রমটি সফলভাবে পরিচালনা করছেন। ক্লিনিক্যাল কমিটির সদস্য সচিব ডা. সৈয়দ নাফী মাহদী এর পরিচালনায় হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিঃ জেঃ রাশেদ উমর মুনির বলেন- এত সুন্দর একটি ব্যবস্থাপনা নিঃসন্দেহে একটি ভালো কাজের পরিচয় বহন করে।
ব্রিগেডিয়ার মুনির বলেন- আমি অভিভূত এবং ইএনটি বিভাগ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, এবং এবিষয়ে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমি সচেষ্ট থাকবো।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ইএনটি বিভাগের মাধ্যমে পরিচালিত কার্যক্রম একটি সফল আয়োজন। ইতিমধ্যে ৭০ জনের কক্লিয়ার ইমপ্লান্ট অপারেশন হয়েছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং এখানে একটি কেইস ও ফেল হয় নাই। এবং যাদের অপারেশন হয়েছে তারা অনেকেই স্কুলে যাচ্ছে এবং কেউ কেউ চাকুরীও করছেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের উপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।
অনুষ্টানে অতিথি হিসাবে যোগ দেন জালালাবাদ ক্যান্টনম্যান্টের ইএনটি বিশেষজ্ঞ লেঃ কর্ণেল ডা. মোঃ সালাহ উদ্দিন এবং মেডিকেলের ডাইরেক্টর জনাবা আনজুমান আরা, এছাড়া ইএনটি বিভাগের সকল ডাক্তার সহ হাসপাতালের অনান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
For more information
আরো দেখুন|