সিলেট , ,

সিলেটে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন, হাসপাতালে ভর্তি ৮

News Room
প্রকাশিত September 23, 2024, 08:41 PM
সিলেটে ডেঙ্গু আক্রান্ত  ১৫ জন, হাসপাতালে ভর্তি ৮

স্টাফ রিপোর্টার: সিলেটে ১৫ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের আওয়াজ-কে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ ফনি ভূষণ সরকার।

তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন শনাক্ত হয়েছেন।

এদিকে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে বলে সিলেটের আওয়াজ-কে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী।

এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এরই মধ্যে এডিস মশার লাভা তল্লাশী করতে ৩০০ বাসাবাড়িতে কাজ করেছে স্বাস্থ্য কর্মীরা। এরমধ্যে ১৫ টি বাড়িতে লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। আর বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় ৮টি স্বাস্থ্যকর্মী ঠিক কাজ করছে। তবে সিটি করপোরেশন এলাকায় কোন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সিলেটের আওয়াজ-কে বলেন, এখন পুরো দেশেই ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়েছে। তাই আমরা স্বাস্থ্য বিভাগ কর্মপরিকল্পনার রূপরেখা দিয়েছি। নগরীতে মশক নিধনের জন্য স্থায়ী সমাধানের কথাও ভাবছি। বিশেষত প্রতিদিন মশক নিধনের কার্যক্রম চলানো হচ্ছে।

 

For more information

আরো দেখুন|