উল্লেখ্য, শহীদদের তালিকা চূড়ান্ত হলে তাঁদের নিয়ে ঢাকায় একটি স্মরণ সভার পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রাথমিক তালিকা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা কমিটির তথ্য অনুযায়ী, প্রায় ৮০০ জন শহীদ হয়েছেন এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন। শহীদদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সবার সঙ্গে যোগাযোগ করা হলে স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে।
ফাউন্ডেশনের নির্বাহী কমিটি সমাজের সব স্তরের মানুষ, প্রবাসী, সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
কমিটি আরও সিদ্ধান্ত নিয়েছে, এই ফাউন্ডেশনের জন্য একটি কার্যালয় করা হবে এবং স্বেচ্ছাসেবকেরা সেটি পরিচালনা করবেন। গণ-অভ্যুত্থানের ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস ও অন্যান্য নথি ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে এই ফাউন্ডেশন।