এর মধ্যেই নির্মাতা সোহম শাহর দাবি, ‘স্কুইড গেম’ মূলত ‘লাক’ সিনেমার নকল।
এর পাল্টা জবাব দিলেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসকে নেটফ্লিক্সের তরফে জানানো হয়, ‘এই দাবির কোনো ভিত্তি নেই। “স্কুইড গেম” হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত, তিনিই এটি লিখেছেন।’
অন্যদিকে সোহম শাহ দাবি করেছেন, তিনি ২০০৬ সালে বা এর কাছাকাছি সময়ে তাঁর গল্পটি লিখেছিলেন এবং ২০০৯ সালের জুলাই মাসে ছবিটি ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
অন্যদিকে হোয়াং ডং হিউক ২০০৯ সালে ‘স্কুইড গেম’-এর গল্প লিখেছিলেন, যা আরও এক যুগ পর মুক্তি পায়।