সিলেট , ,

জৈন্তাপুরে ২৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

News Room
প্রকাশিত September 15, 2024, 04:28 PM
জৈন্তাপুরে ২৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে ২৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চিনি বহনকারী একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম হোসেন আহমেদ (৪৮), তিনি নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামের মৃত মোবারক আলীর পুত্র।

শনিবার রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ। উপ-পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে একটি টিম জাফলং থেকে আসা ডিআই পিকআপ গাড়ি (সিলেট মেট্রো-১১-০৪২২) তল্লাশি করে ২৩ বস্তা (১১২৭ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১২ হাজার ৭০০ টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটককৃত আসামিকে রবিবার পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

For more information

আরো দেখুন|