গত বছর সুপারহিট ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’-তে রণবীরের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া।
অন্যদিকে, রণবীর সিংয়ের সঙ্গে ‘দিল ধড়কনে দো’ ও রণবীর-দীপিকা উভয়ের সঙ্গেই ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। রণবীর-দীপিকার প্রেমের শুরু যে ছবির সেটে, সেই ‘রামলীলা’ সিনেমায়ও আইটেম গানে ছিলেন ‘দেশি গার্ল’।
তারকা দম্পতির সন্তানসুখের খবরে তিনিও ভালোবাসা জানিয়েছেন।
আলিয়া ও প্রিয়াঙ্কার পাশাপাশি দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন রুবিনা দিলাইক, আথিয়া শেঠি, মালাইকা অরোরা, পূজা হেগরেসহ অনেক তারকা।