স্টাফ রিপোর্টার: সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে থানার এসআই পিযূষ দে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। এ মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হবে।
এর আগে, গত শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে শনিবার বিকাল ৪টায় পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে। আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ এবং শারীরিকভাবে হেনস্তা করে।
For more information
আরো দেখুন|