সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে হোটেল কর্মচারী হত্যায় প্রধান আসামী গ্রেফতার

News Room
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ
সিলেটে হোটেল কর্মচারী হত্যায় প্রধান আসামী গ্রেফতার

 আওয়াজ ডেস্ক: সিলেট নগরীর কাজির বাজার এলাকায় চা পরিবেশনে বিলম্ব হওয়ায় ২২ বছর যুবক রোহানকে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নিহতের ভাই রেজু মিয়া আব্বাসকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করে।

রোববার (১৩ জুলাই) বিকেলে নগরের কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক। বাকী আসামীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

দিনার আহমেদ রোহান দক্ষিণ সুমার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে। সে কাজির বাজারের একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। রোববার সকালে সেই চায়ের দোকানে চা দিতে দেরী হওয়ায় আব্বাসের সাথে কথা কাটাকাটি হয় দিনার আহমদ রোহানের। কিছুক্ষণ পর আব্বাস তার ছেলেসহ কয়েকজন সহযোগী নিয়ে ফের দোকানে এসে রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রোহানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়।

 

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion