সিলেট , ,

সিলেটে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

News Room
প্রকাশিত May 31, 2025, 04:23 PM
সিলেটে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

সিলেটে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)  চোরাচালানি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পুঁটি, বিভিন্ন প্রকার ইঞ্জেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং গরু আটক করেছে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫৫,১৬,৫২০.০০ (এক কোটি পঞ্চান্ন লক্ষ ষোল হাজার পাঁচশত বিশ) টাকা। অভিযান পরিচালনো করে যৌথ ভাবে  সিলেট জেলার তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি ।

বিএনএ কর্মকর্তা, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

আটককৃত চোরাচালানি মালামাল সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তরের পূর্বে যথাযথ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

For more information

আরো দেখুন