সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট আজ

News Room
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট আজ

স্টাফ রিপোর্টারঃ সিলেট থেকে আজ শুরু হতে যাচ্ছে চলতি বছরের সরাসরি হজ ফ্লাইট। আজ বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় ৪’শত ১৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইট মদিনার উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

আজ বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৩ টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

আল্লাহর ঘরের মেহমানদের সৌদি গমনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাজীদের যাত্রা সহজ করতে বিস্তারিত পদক্ষেপ নেয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, এ বছর সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইটে দুই হাজার ৮০ জন হজযাত্রী যাবেন। আজ বুধবার (১৪ মে) বিকাল ৫টা ২৫ মিনিটে প্রথম হজ ফ্লাইট সিলেট থেকে মদীনার উদ্দেশে ছেড়ে যাবে। এরপর ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে এসব ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার হজে যাবেন সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী এবার । হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।

For more information

আরো দেখুন