সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস

News Room
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস

আওয়াজ ডেস্কঃ দেশের ১০ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর, (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

For more information

আরো দেখুন