সম্পাদকীয়ঃ আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস পবিত্র মাহে রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার ঈদুল ফিতর। প্রতিবছর ঈদ আমাদের জন্য নিয়ে আসে অনাবিল আনন্দ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
ঈদের আনন্দ আমাদের সবার। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যক্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। পবিত্র ঈদুল ফিতরে আমাদের প্রিয় পাঠক, গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, লেখক, সাংবাদিক, পত্রিকা বিলিকারকসহ দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ও
ঈদ মুবারক।
রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ
সম্পাদক ও প্রকাশক