সিলেট ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সফর, ১৪৪৮ হিজরি

শরিফ ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ, ‘জুলাই যোদ্ধা সংসদ’র মশাল মিছিল ও হুঁশিয়ারি

News Room
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
শরিফ ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ, ‘জুলাই যোদ্ধা সংসদ’র মশাল মিছিল ও হুঁশিয়ারি

দির ওপর হামলা: সরকারের ‘চরম ব্যর্থতা’ দেখছে জুলাই যোদ্ধারা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনাকে জুলাই গণঅভ্যুত্থানের জন্য হুমকী হিসেবে দেখছে আন্দোলনকারীরা। তাঁরা এই হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা উদ্যোগে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “হাজারো ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্র্বতী সরকারের এমন দুর্বল অবস্থানে আমরা লজ্জিত ও শঙ্কিত। হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা।”


জুলাই যোদ্ধাদের হুঁশিয়ারি: ঘরে বসে থাকবেনা

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান। তাঁরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা ঘরে বসে থাকবেনা।”

রবিবার সন্ধ্যায় সিলেটের রাজপথে মশাল মিছিল নিয়ে বের হয় জুলাই যোদ্ধা সংসদ, যা শেষে সমাবেশে রূপ নেয়।


সমাবেশের নেতৃত্ব

সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদ-এর আহ্বায়ক লিটন আহমদ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নোমান আহমদ-এর পরিচালনায় মশাল মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

উপস্থিত ছিলেন: ইসহাক আহমদ, আমিনুল ইসলাম, সেলিম আহমদ শেলু, ইকবাল হোসেন, শিক্ষক রাজু আহমদ, জাবেদুর রহমান, সাহেল আহমদ, জাকওয়ান, আব্দুল জলিল, ময়নুল হক ইমন, শামীম আহমদ, লায়েক আহমদ, মাহমুদ হোসাইন, নূর উদ্দিন, মো. জুবায়ের আহমেদ রুমান, মো. আখলাকুজ্জামান লাহিন, জাফর আহমদ, আব্দুল মালেক, মাহবুব হুসাইন, সোহেল আহমদ, ওসমান সুলতান, রুম্মান আহমদ, আব্দুল হালিম, জহির উদ্দিন, সাফওয়ান আহমদ, জব্বার আহমদ কামরান, মাহমুদুল হাসান, সৈয়দ মোস্তফা জামান রাফি, আব্দুল মালিক, সেলিম মিয়া, সাব্বির আহমদ, সজিব আহমদ, রিয়াদুল ইসলাম রুবেল, খুরশেদ আলম, আব্দুস সত্তার, বিলাল আহমেদ, ফয়সল আহমদ, রিপন আহমদ, ইমন আহমদ, শাকিল আহমদ, জাহিদ আহমদ, জামাল আহমদ, সরাজ আহমেদ, আক্কাস আহমদ, জাহাঙ্গীর আলম, বাদশা আহমদ, শামিম আহমদ, তপু মিয়া, শুভ মিয়া, আহাদ মিয়া, মো রাফি, সুলায়মান, জুয়েল আহমেদ, হাবিবুর রহমান, সুমেল আহমদ, মিসবাহ উদ্দিন, রাজিব আহমেদ, মাহফুজ, মাহিন, আহাদ নুর, লাভলু মিয়া, শাহরিয়ার আহমদ রাতুল, তোফায়েল আহমেদ, বিপ্লব সরকার প্রমুখ।

For more information

আরো দেখুন