সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর, ১৪৪৮ হিজরি

বেগম জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গভীর শোক

News Room
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
বেগম জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গভীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে শোক

সামাজিক মাধ্যমে পাক প্রধানমন্ত্রীর শোকবার্তা

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শাহবাজ শরিফ তাঁর বার্তায় বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

‘পাকিস্তানের নিবেদিতপ্রাণ বন্ধু’

শোকবার্তায় শাহবাজ শরিফ মরহুমা খালেদা জিয়াকে ‘পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পাকিস্তান সরকার ও দেশটির জনগণ শোকের এই কঠিন সময়ে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে রয়েছে।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা এই কঠিন সময়ে খালেদা জিয়ার পরিবার, বন্ধুবান্ধব ও বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তাঁর আত্মাকে শান্তি দান করেন। আমিন।”

উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৃথক শোকবার্তা দিয়েছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাঁর প্রভাবের কথা স্মরণ করছেন।

চিরনিদ্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া: শেষ হলো একটি সংগ্রামের মহাকাব্য

For more information

আরো দেখুন