সিলেট , ,

মাধবপুরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

News Room
প্রকাশিত August 13, 2024, 01:02 PM
মাধবপুরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে দুইভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থাণীয় সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (২৩) ও মনির (২০) প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি জমিতে কাজ করছিল। এসময় বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই মারা যায়।

শাহাব উদ্দিন ও মনির ঢাকায় ছোটখাটো ব্যবসা করতো এবং সাম্প্রতিক আন্দোলনের সময় তারা বাড়ি এসেছিল বলে ফজলুল হক নামের এক প্রতিবেশী জানিয়েছেন।

 

For more information

আরো দেখুন|