সিলেট , ,

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা আছকির আলী গ্রেপ্তার

News Room
প্রকাশিত October 12, 2024, 05:46 PM
জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা আছকির আলী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আছকির আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাকে নিজ এলাকার কেশবপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

For more information

আরো দেখুন|