নিজস্ব প্রতিবেদক, সিলেট | ১২ ফেব্রুয়ারি ২০২৬ (রাত)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট গণনা শেষে সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১-দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে পরাজিত করেছেন।
ভোটের চূড়ান্ত পরিসংখ্যান: সিলেট-৫ আসনের ১৫৮টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী:
মুফতি আবুল হাসান (দেওয়ালঘড়ি): ৭৫,৮২১ ভোট (বিজয়য়ী)।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ): ৬৯,৬৪৪ ভোট।
মামুনুর রশিদ – চাকসু মামুন (ফুটবল): ৫৬,৩৬৯ ভোট।
ফলাফল বিশ্লেষণ: বিজয় ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৭ ভোট। এই আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক হেভিওয়েট প্রার্থী হলেও বিএনপির সাবেক নেতা মামুনুর রশিদের (চাকসু মামুন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবস্থান তাঁর ভোটের সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলেছে। ফলে জামায়াত সমর্থিত ১১-দলীয় জোটের মুফতি আবুল হাসান একটি সুবিধাজনক অবস্থানে চলে আসেন এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।
নির্বাচনী এলাকা থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, ফলাফল ঘোষণার পর জকিগঞ্জ ও কানাইঘাটে দেওয়ালঘড়ি প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তবে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
For more information
আরো দেখুন