সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট-৪ আসনে আরিফের ভূমিধ্স জয়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
সিলেট-৪ আসনে আরিফের ভূমিধ্স জয়

সিলেট-৪ আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। বেসরকারি সূত্রে প্রাপ্ত ফলাফলে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জামায়াতের প্রার্থী জয়নাল  আবেদীনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত আসনটির ১২৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৭৬ ভোট। অর্থাৎ আসনটিতে ১ লাখ ১৫ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে পরাজিত করে বিজয়ী হয় ধানের শীষ।