সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা প্রেসক্লাব দ্বি-বার্ষিক (২০২৫-২৬) নির্বাচন ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সাংবাদিক বুলবুল

News Room
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ০৮:১৭ অপরাহ্ণ
সিলেট জেলা প্রেসক্লাব দ্বি-বার্ষিক (২০২৫-২৬) নির্বাচন ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হলেন সাংবাদিক বুলবুল

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। গত শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা প্রেস ক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বর্তমান সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন চলাকালীন সময়ে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।

রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, পিএইচএফ একাধারে সাংবাদিক ও সমাজকর্মী। তিনি ২০০০ সাল থেকে তাঁর সম্পাদনায় সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা সিলেটের আওয়াজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি জাতীয় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে সুনামের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক আমার সংবাদ ও ইংরেজি দৈনিক দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরোর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আর্ত মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

For more information

আরো দেখুন