সংবাদ বিজ্ঞপ্তিঃ সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সিলেট জেলার প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের এবং সিলেট বিভাগীয় ও জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের ও উদীয়মান ক্রিকেট খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫’’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান।
আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য রাফায়াত মালিক রাফি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার মোঃ ইমরান আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সুরমা গ্ল্যাডিয়েটর্স এর ম্যানেজার ইমতিয়াজ আহমদ জগলু এবং কোচ নাসির উদ্দিন ও আলমাস আহমদ শুক্কুর, যমুনা ওয়ারিয়র্স এর ম্যানেজার গোলাম কিবরিয়া এবং কোচ পলাশ কর ও হীরা প্রমুখ।
টুর্নামেন্টের যুগ্ম- চ্যাম্পিয়ন সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্স এর মধ্যকার ট্রফি, প্রাইজমানি ও ব্যক্তিগত মেডেল প্রদান করা হয়।
টুর্নামেন্টটি স্পন্সর করেন লিডিং ইউনিভার্সিটি, ইকরা ট্র্যাভেল এন্ড ট্যুর, বাংলাদেশ সোসিয়াল ক্লাব কোভেনট্রি ইউকে, স্বাদ এন্ড কোং, ফিজা এন্ড কোং, চন্দ্রবিন্দু, আল-আরব অটো ব্রিক্স, পালকি রেস্টুরেন্ট ও সিটি এন্টারপ্রাইজ।
টুর্নামেন্ট হ্যাটট্রিক এ্যাওয়ার্ড পান সুরমা গ্ল্যাডিয়েটর্স এর খেলোয়াড় বাহার হোসেন। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নবাব (২০৬ রান)। টুর্নামেন্টের সেরা বোলার যমুনা ওয়ারিয়র্স এর খেলোয়াড় আহমেদ সাদিকুর রহমান তাজিন (৭.৪-০১-৩৪-০৫), প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন যমুনা ওয়ারিয়র্স এর খেলোয়াড় সম্রাট (দুই ম্যাচে অপরাজিত যথাক্রমে ২৭ ও ২৩ রান এবং ০৫ উইকেট)।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।