বন্দরবাজার থেকে চারখাই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বন্দরবাজার থেকে চারখাই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার
News Room
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ০৫:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাবের একটি টিম মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
হোসেন মুরাদ চৌধুরি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর ছেলে।
র্যাব-৯ জানায়- হোসেন মুরাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যা ও নাশকতা মামলা রয়েছে। গত ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সহিংসতা সৃষ্টি করেছেন।
গ্রেফতারের পর আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।