সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণভোটের অবস্থান পরিষ্কার না করলে তারেক রহমানের পরিণতি হাসিনার মতো হবে: ভিপি সাদিক কায়েম

News Room
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:২৬ অপরাহ্ণ
গণভোটের অবস্থান পরিষ্কার না করলে তারেক রহমানের পরিণতি হাসিনার মতো হবে: ভিপি সাদিক কায়েম

সিলেট, ২৯ জানুয়ারি ২০২৬: সিলেটের রাজপথে এক বিশাল গণজমায়েত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি মন্তব্য করেছেন যে, তারেক রহমান বর্তমানে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন এবং মঞ্চে ‘নাটক’ করছেন, কিন্তু আসন্ন গণভোট নিয়ে দলের অবস্থান এখনও রহস্যময় রেখেছেন। ভিপি সাদিক স্পষ্ট ভাষায় বলেন, “গণভোট নিয়ে তারেক রহমান দ্রুত অবস্থান পরিষ্কার না করলে হাসিনার সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথেও সেই একই আচরণ করা হবে।”

সিলেটের চৌহাট্টায় ‘ঐক্যবদ্ধ ছাত্র সংসদ’ আয়োজিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরোক্ষভাবে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তাঁর মতে, গণভোটে ‘না’ বলা মানেই ভারতের পক্ষে অবস্থান নেওয়া এবং বিচারিক হত্যাকাণ্ডের নামে জাতীয় নেতৃবৃন্দকে হত্যার পথ প্রশস্ত করা।

বিএনপির সমালোচনা করে সাদিক কায়েম আরও বলেন, বাংলাদেশে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য হলেও দলের ভুল রাজনৈতিক কৌশলের কারণে বিএনপি আজ ছোট দলে পরিণত হয়েছে। তিনি বিএনপিকে দ্রুত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর পরামর্শ দেন। এই গণজমায়েতে ছাত্রশিবিরের সিলেট জেলা ও মহানগর শাখা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সাধারণ মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

নির্বাচন ও গণভোট উপলক্ষে সিলেটে সেনাপ্রধানের পরিদর্শন: সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতের নির্দেশ

একই সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামও বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে কোনো চাঁদাবাজ বা জালিমের হাতে দেশের ক্ষমতা না যায়, সেজন্য সকলকে ইনসাফের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল চৌহাট্টা এলাকা প্রদক্ষিণ করে।

For more information

আরো দেখুন