সিলেট , ,

উৎসবের আমেজে উজ্জীবিত তৃণমূল বিএনপি

News Room
প্রকাশিত September 17, 2024, 03:35 PM
উৎসবের আমেজে উজ্জীবিত তৃণমূল বিএনপি

আওয়াজ ডেস্ক: সিলেটে ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিলেট বিভাগীয় র‍্যালিকে সামনে রেখে উৎসবের আমেজে বিরাজ করছে তৃণমূল বিএনপির কর্মীদের মধ্যে। র‍্যালিতে অংশ নিতে উজ্জীবিত সিলেট বিভাগের সকল নেতাকর্মী। ফুটপাত থেকে অফিস আদালত, গ্রামের হাট থেকে যাত্রী ছাউনি সব জায়গায় একই আলাপ। যদিও  রবিবার র‍্যালিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া কারণে দুদিন পিছিয়ে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সমাবেশ করছে দলটি।

দলীয় সূত্র জানা গেছে, প্রায় ১৫ বছর পর সিলেটে বিএনপি স্বাধীনভাবে সমাবেশ করতে যাচ্ছে। সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস থাকার কথা থাকলেও আজকের এই সমাবেশে উপস্থিত থাকছেন না তিনি। মন্ত্রী মির্জা আব্বাসের জায়গায় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও কেন্দ্রীয় নেতা উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা।বিগত প্রায় ১৫ বছর স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে সিলেটে বিএনপি বাধামুক্তভাবে সমাবেশ করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালে বিএনপির প্রতিটি আয়োজনেই নানাভাবে বাধা দিতো আইনশৃঙ্খলা বাহিনী। চালানো হতো গণগ্রেফতার। তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। সম্পূর্ণ বাধাহীন এবারের কর্মসূচি পালন করছে দলটি। তাই নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। উপজেলা নেতাদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। কারচেয়ে কে বেশি কর্মীর বহর নিয়ে র‍্যালিতে যোগ দেবেন।

ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এই সমাবেশে নেতাকর্মীদের বড় জমায়েত ঘটাতে চায় দলটি।

নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মো: আলমগীর মিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর সৈরশাসক হাসিনা ও তার পুলিশ লীগের জন্য আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারিনি। পারিনি কোন মতামত জানাতে। শান্তিপূর্ণ কোন সমাবেশ করতে গেলে হয়েছি হামলা- মামলা ও গ্রেফতারের শিকার। আল্লাহ আমাদের মত প্রকাশের সুযোগ করে দিয়েছেন। আমরা দীর্ঘদিন পর একটি র‍্যালি মুক্ত বাতাসে করতে পারবো ভাবতে চোখে জল চলে আসলে। নেতাকর্মীদের মাঝে যেন ঈদের আমেজ বিরাজ করছে।’

 

For more information

আরো দেখুন|