বিয়ানীবাজার প্রতিনিধি: বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলা থেকে দীর্ঘ ১১ বছর পর খালাস পেলেন সিলেটের বিয়ানীবাজার বিএনপি ও সহযোগী সংগঠনের ৬১ জন নেতাকর্মী। সোমবার (৬ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত জেলা জজ আদালত এই মামলা থেকে তাদের খালাস ঘোষণা করে রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।
তিনি বলেন, ২০১৫ সালে বিয়ানীবাজার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নম্বর ৫৬/২০১৫) মামলা করেন।
দ্রুত মামলার অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জহিরুল ইসলাম খান। মামলার সব আসামি কারবরণ করেছেন বলে জানান তিনি।
খালাসপ্রাপ্ত কয়েকজন নেতাকর্মী হলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিকি আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সিলেট জেলা যুবদল নেতা আবুল কালাম, পৌর যুবদল নেতা জানে আলম ও ছাত্রদল নেতা নূর উদ্দিন।
For more information
আরো দেখুন