সিলেট , ,

বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতা ছুরত আলীকে গণধোলাই দেয় জনতা

News Room
প্রকাশিত December 22, 2024, 09:04 PM
বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতা ছুরত আলীকে গণধোলাই দেয় জনতা

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রজনতার উপর হামলার ঘটনায় সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ছুরত আলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ছুরত আলী মৌবন সোবহানীঘাট এলাকার বাসিন্ধা ইছমাইল আলীর পুত্র। তার মুল বাড়ি সুনামগঞ্জ জেলার রহমতপুর গ্রামে।

রোববার বিকেল ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নগরীর সুরমা পয়েন্ট এলাকায় প্রজন্মলীগ নেতা ছুরত আলীকে দেখেই তাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এসএমপির কোতোয়ালী থানার ওসি জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রজনতার উপর হামলার ঘটনায় কোতোয়ালী থানার মামলা নং- ২১ (তারিখ : ২৩.০৮.২০২৪) ও মোগলাবাজার থানার মামলা নং- ১১ (তারিখ : ২৩.০৯.২০২৪) সহ একাধিক মামলা রয়েছে।

For more information

আরো দেখুন