সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসিবি চত্বর, মিরপুর ও ধানমন্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক

News Room
প্রকাশিত জুলাই ২৯, ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ণ
ইসিবি চত্বর, মিরপুর ও ধানমন্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক

ইসিবি চত্বর, মিরপুর ও ধানমন্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক

স্টাফ রিপোর্টার:  রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর, সায়েন্সল্যাব ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির গণমাধ্যমকে জানান, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বরের গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

এছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটকের কথা জানান নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম।

দুপুর সাড়ে ১২টার দিকে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুড়ছিল। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে।

দুপুরে রাজধানীর কয়েকটি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর তাদের মোতায়েন করা হয়।

এর আগে রবিবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান।

সমন্বয়কদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার ৮টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। স্থানগুলো হচ্ছে- সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী।

এসব এলাকায় আজ সকাল থেকেই পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেলিকপ্টারের টহলও দিতে দেখা যায়। সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়।

 

For more information

আরো দেখুন|

Summary
ইসিবি চত্বর, মিরপুর ও ধানমন্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক
Article Name
ইসিবি চত্বর, মিরপুর ও ধানমন্ডি থেকে ২০ আন্দোলনকারী আটক
Description
 রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর, সায়েন্সল্যাব ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ...