আওয়াজ ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী জোটের নেতা মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের সাবেক রাজাকে অবমাননা করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুয়া মুসাংয়ের আদালতে উপস্থিত হয়ে মুহিউদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খভর জানিয়েছে।
১৪ আগস্টের একটি মন্তব্যের সঙ্গে মুহিউদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কিত। যা তিনি নিজের রক্ষণশীল পেরিকাতান ন্যাশনাল জোটের জন্য রাজ্য নির্বাচনে প্রচারণা চালানোর সময় করেছিলেন। দোষী সাব্যস্ত হলে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুহিউদ্দিন প্রশ্ন করেছিলেন ২০২২ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের পর কেন তখনকার রাজা সুলতান আবদুল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানাননি।
For more information
আরো দেখুন|