সিলেট , ,

৪১৮ যাত্রী নিয়ে সিলেট থেকে উড়লো প্রথম হজ ফ্লাইট

News Room
প্রকাশিত May 14, 2025, 09:02 PM
৪১৮ যাত্রী নিয়ে সিলেট থেকে উড়লো প্রথম হজ ফ্লাইট

স্টাফ রিপোর্টারঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছে। আজ (১৪ মে) বুধবার বিকেল সাড়ে ৫টায় বিজি ২৩৭ ফ্লাইটটি ছেড়ে গেছে।

এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।

তিনি সিলেটের আওয়াজকে জানান, সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছেড়ে গেছে। এই ফ্লাইটে সিলেট থেকে ৩৫০ জন ও ঢাকার ৫৮ জন যাত্রী রয়েছেন। আরও চারটি ফ্লাইট সিলেট থেকে যাবে। সেগুলো সিলেট-জেদ্দা রুটে। এর মধ্যে আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে ফ্লাইটগুলো যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সিলেট থেকে ২ হাজার ৮০০ জন ছাড়া বাকি হজ যাত্রীরা ঢাকা হয়ে সৌদি আরবে যাবেন। আজকের প্রথম ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের মদিনায় যাবে। তাদের ইমিগ্রেশন ওসমানী বিমানবন্দরে সম্পন্ন করা হয়েছে। গত বছর ২০২৪ সালের ২২ মে সিলেটে থেকে প্রথম ফ্লাইট গিয়েছিল। ওই বছরও একইভাবে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান।

For more information

আরো দেখুন